Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আজ থেকে কখনোই আমের আঁটি ও কাঁঠালের বিচি ফেলে দিবেন না

BN DESK
02 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
আজ থেকে কখনোই আমের আঁটি ও কাঁঠালের বিচি ফেলে দিবেন না

বর্তমানে চলছে আম ও কাঁঠালের মৌসুম। তবে আমরা সাধারণত ফল খেয়ে বিচি ফেলে দেই। অথচ বেশিরভাগ ফলের বিচিতেই রয়েছে নানা উপকার। যা শরীরের রোগ-প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ শরীরকে সুস্থ ও সবল রাখতে সাহায্য করে।

গ্রীষ্মকালীন ফল হিসেবে আম বেশ জনপ্রিয় একটি ফল। যাকে ফলের রাজা বলা হয়। আম খেয়ে আমের আঁটি বা বিচি আমরা সাধারণত ফেলেই দেই। আসুন জেনে নেই আমের আঁটি বা বিচির উপকারিতা সম্পর্কে।
 
১. আমের বিচি ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখে।

২. কোলেস্টেরলের মাত্রা কমায়।

৩. ওবেসিটি বা অতিরিক্ত ওজনের সমস্যা থাকলে আমের বিচির নির্যাস খেতে পারেন। ফ্যাট বার্ন করতে আমের বিচি অত্যন্ত কার্যকরী।

৪. ডায়রিয়া হলে আমের বিচি শুকিয়ে গুঁড়ো করে পানির সঙ্গে খেলে উপকার পাওয়া যায়।

৫. এর গুঁড়ো স্ক্যাল্পে লাগালে খুশকির সমস্যা দূর হয়।
 
কাঁঠালের বিচির যত ব্যবহার

আমাদের জাতীয় ফল কাঁঠাল। তবে কাঁঠাল জাতীয় ফল হলেও অনেকে কাঁঠাল খেতে পছন্দ করেন না। তবে কাঁঠাল খেতে পছন্দ না করলেও কাঁঠালের বিচি কিন্তু প্রায় সবার প্রিয়। ভর্তা করে, বিভিন্ন তরকারিতে ও মাছ-মাংসের সঙ্গে রান্না করে অথবা শুধু ভেজেও খাওয়া যায় কাঁঠালের বিচি। কাঁঠালের বিচির রয়েছে অনেক উপকারিতা। এর প্রোটিন শরীরের জন্য অত্যন্ত উপকারী। মাছ, মাংস যাদের কম খাওয়া হয় তাদের জন্য আমিষের চাহিদা মেটাতে কাঁঠালের বিচি উৎকৃষ্ট খাবার। কাঁঠালের বিচি বিপাক ক্রিয়া ত্বরান্বিত করে। কোষ্ঠকাঠিন্য দূর করে। হজম শক্তি বাড়ায়। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

আজ থেকে কখনোই আমের আঁটি ও কাঁঠালের বিচি ফেলে দিবেন না

B
BN DESK | 07 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার