Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ছুটির দিনে পাতে রাখুন আলু ও ফুলকপি দিয়ে রুইমাছ

BN DESK
03 September 2026, 01:34 AM পড়তে ১ মিনিট
ছুটির দিনে পাতে রাখুন আলু ও ফুলকপি দিয়ে রুইমাছ

উপকরণ

রুই মাছ টুকরা করা ৮টি। ফুলকাপি ১টি। আলু ২টি। পেঁয়াজকুচি ২ টেবিল-চামচ। রসুনবাটা ১ চা-চামচ। আদাবাটা ১ চা-চামচ। হলুদগুঁড়া চা-চামচ। ধনেগুঁড়া বা বাটাআধা চা-চামচ। কাঁচামরিচ ৫টি। মরিচগুঁড়া আধা চা-চামচ। জিরাগুঁড়া আধা চা-চামচ। তেল ২ টেবিল-চামচ। পানি পরিমাণমতো। লবণ পরিমাণমতো।

মাছ কেটে টুকরা করে লবণ ও হলুদ মাখিয়ে ভেজে পাত্রে রাখুন। ফুলকপি ও আলু টুকরা করে কেটে ধুয়ে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লালচে করে ভাজুন। এখন ফুলকপি ও আলু দিয়ে দিন।

একে একে মরিচগুঁড়া, রসুনবাটা, আদাবাটা, হলুদগুঁড়া, ধনেগুঁড়া বা বাটা এবং লবণ দিয়ে অল্প পানিসহ কষিয়ে আবার পানি দিন।


পানি ফুটে উঠলে উপরে মাছ দিয়ে ঢেকে রান্না করুন।

নামানোর কিছুক্ষণ আগে কাঁচামরিচ দিন। পানি শুকিয়ে এলে জিরাগুঁড়া ছিটিয়ে নামিয়ে নিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

ছুটির দিনে পাতে রাখুন আলু ও ফুলকপি দিয়ে রুইমাছ

B
BN DESK | 18 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার