Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে অস্ত্র মামলায় জেলহাজত মুক্ত সন্ত্রাসী হাতুড়িপেটায় মৃত্যু

BN DESK
01 September 2026, 07:24 PM পড়তে ১ মিনিট
যশোরে অস্ত্র মামলায় জেলহাজত মুক্ত সন্ত্রাসী হাতুড়িপেটায় মৃত্যু

নিউজ ডেস্ক:  যশোরের সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর হাতুড়িপেটায় এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত সাইফুল ইসলাম সাগর (৩৫) যশোর সদর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে তাকে হাতুড়িপেটা করা হয়। সাগরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেওয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়।

সাগরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই আশরাফুল ইসলাম আকাশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম সাগর এলাকার চিহ্নিত দুর্ধর্ষ সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে পরিচিত। ইতিপূর্বে তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ১০-১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় জেলহাজত থেকে মুক্তি পান।

সোমবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এ সময় তার দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, নিহত সাগরের পরিবার থেকে এখনো কেউ অভিযোগ করেনি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে অস্ত্র মামলায় জেলহাজত মুক্ত সন্ত্রাসী হাতুড়িপেটায় মৃত্যু

B
BN DESK | 08 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার