Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভারতে পাচারকালে ৪৬ কেজি ইলিশ জব্দ

BN DESK
31 August 2024, 10:27 PM পড়তে ১ মিনিট
ভারতে পাচারকালে ৪৬ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচার করার সময় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ৪৬ কেজি ৫০০ গ্রাম ইলিশ মাছ জব্দ করেছে বিজিবি।

শনিবার (৩১ আগস্ট) বিকেলে লাউড়েরগড় ক্যাম্পের টহল দল গোপন সংবাদের ভিত্তিতে শাহিদাবাদ এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিজিবি জানায়, লাউড়েরগড়ের শাহিদাবাদ এলাকা দিয়ে চোরাকারবারিরা ভারতে ইলিশ মাছ পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিল। এমন সংবাদ পেয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমানের নেতৃত্ব একদল বিজিবি সদস্যরা অভিযান চালায়। এসময়  চোরাকারবারিরা বিজিবি সদস্যদের উপস্থিত টের পেয়ে দুইটি ককশিট ভর্তি ইলিশ মাছ রেখে পালিয়ে যায়।

স্থানীয় এলাকাবাসীরা জানান, আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা ইলিশ মাছ পাই না। আর চোরাকারবারি দেশের সম্পদ বিদেশে পাচার করছে বেশি টাকা লাভের আশায়। এদের আইনের আওতায় আনা প্রয়োজন।

এবিষয়ে লাউড়েরগড় বিজিবি ক্যাম্প কমান্ডার মুহিদুর রহমান এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, সীমান্ত এলাকায় কোনো অনিয়ম সহ্য করা হবে না। এছাড়াও মাদক, চোরাচালান প্রতিরোধ আমাদের অভিযান অব্যাহত রয়েছে। কোনো ছাড় দেওয়া হবে না।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ভারতে পাচারকালে ৪৬ কেজি ইলিশ জব্দ

B
BN DESK | 31 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার