Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

BN DESK
02 September 2026, 04:50 PM পড়তে ১ মিনিট
ব্যারিস্টার সুমনকে হত্যার  হুমকির প্রতিবাদে সিলেটে  মানববন্ধন

সিলেট প্রতিনিধি : হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে হত্যার হুমকির প্রতিবাদ এবং হুমকিদাতাদের শনাক্ত করে অতি দ্রæত আইনের আওতায় নিয়ে আসার দাবিতে সিলেটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার বিকেলে সিলেট নগরের চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বৃহত্তর সিলেটের কৃতী সন্তান ও মানবতার ফেরিওয়ালা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদকারী, দুর্নীতিবাজ এবং লুটপাটকারীদের মূর্তিমান আতঙ্ক ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন এমপিকে হত্যার হুমকিদাতা ও তাদের নির্দেশদাতা গডফাদারদের অতিদ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। পাশাপাশি ব্যারিস্টার সুমনের নিরাপত্তা-ব্যবস্থা জোরদার করতে করতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন সিলেট প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সিলেটের ডাকের সিনিয়র রিপোর্টার কাউসার চৌধুরী, ব্যাংক ম্যানেজার মো. শফিক মিয়া মজুমদার, ব্যারিস্টার সুমন ফুটবল অ্যাকাডেমির ভাইস প্রেসিডেন্ট ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি মো. আহসান হাবীব, বিশিষ্ট ব্যবসায়ী আজিজুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজান সিরাজ, হাফিজ আলবাব হোসেন, হবিগঞ্জ কমিউনিটি সিলেটের আহŸায়ক মো. ছাইফুল ইসলাম প্রমুখ।

এলাকা: সিলেট সিলেট
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকির প্রতিবাদে সিলেটে মানববন্ধন

B
BN DESK | 01 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার