Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
15 May 2024, 09:18 PM পড়তে ১ মিনিট
প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি : জামালপুরের মেলান্দহ উপজেলায় লায়লা বেগম নামে এক সৌদি প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার তার শশুরবাড়ি উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত লায়লা বেগম(৩৮) মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খাবুলিয়া এলাকার রফিকুল ইসলামের প্রবাসী ছেলে রকিবুল ইসলামের স্ত্রী ও ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়নের চেংগানিয়া গ্রামের আছর উদ্দিন (ভগলু) মন্ডলের মেয়ে।

পরিবার সূত্রে জানা যায়, প্রায় বিশ বছর আগে লায়লা বেগমের সাথে রকিবুল ইসলামের পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের সংসারে দুই ছেলে ও একটি কন্যা সন্তান রয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে লায়লা বেগমের দুই বছরের ছোট মেয়ে দীর্ঘ সময় কান্না করতে থাকে। কান্নার শব্দ শুনে তার শশুর রফিকুল ইসলাম অনেক ডাকা ডাকি করেও কোন সাড়া শব্দ না পেয়ে তার ঘরে ঢুকে লায়লা বেগমকে গলায় উড়না পেচানো ঝুলন্ত  অবস্থায় দেখতে পায়। পরে স্থানীয়রা ঝুলন্ত মরদেহ নামিয়ে আনে। খবর পেয়ে মাহমুদপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল  মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত কবির হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি আত্মহত্যা হতে পারে। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার