Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

BN DESK
20 June 2024, 10:00 PM পড়তে ১ মিনিট
বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

বাংলাদেশে টেলিযোগাযোগ ও তথ‌্যপ্রযুক্তি খাতে মালয়েশিয়া বিনিয়োগ বৃদ্ধি এবং ব্যবসার পরিসর বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বৃহস্পতিবার (২০ জুন) সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মো. হাশিমের সঙ্গে সাক্ষাৎ শেষে একথা জানান পলক।

সাক্ষাৎকালে হাইকমিশনার এ আগ্রহের কথা ব‌্যক্ত করেন। তবে সেক্ষেত্রে কিছু চ‌্যালেঞ্জের কথাও এ সময় তুলে ধরা হয় বলে সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন পলক।

বৈঠক শেষে পলক সাংবাদিকদের বলেন, বাংলাদেশে বেশ কিছু মালয়েশিয়ান প্রতিষ্ঠানের বিনিয়োগ রয়েছে। মালয়েশিয়ার সরকার-বেসরকারি প্রতিষ্ঠান বাংলাদেশে তাদের বিনিয়োগ আরও বৃদ্ধি করতে চায় এবং ব্যবসার পরিসর বাড়াতে চায়। সেক্ষেত্রে রাজস্বসহ অন্যান্য কিছু বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ড. মো. মুশফিকুর রহমান এবং বাংলাদেশে মালয়েশিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান ইডটকোর পরিচালক (ফিন্যান্স) আহমেদ জুবায়ের আলী উপস্থিত ছিলেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

বাংলাদেশের আইসিটি খাতে বিনিয়োগ বাড়াতে চায় মালয়েশিয়া: পলক

B
BN DESK | 20 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার