Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

BN DESK
19 June 2024, 08:32 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় বাস-অটোরিকশা সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার শ্যামগঞ্জ-পূর্বধলা সড়কের মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত কিশোরের নাম শাকিল মিয়া (১৭)। সে পূর্বধলা উপজেলার সালদিগা গ্রামের মো. হেলাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে একটি অটোরিকশা সাতজন যাত্রী নিয়ে পূর্বধলা থেকে শ্যামগঞ্জের দিকে যাচ্ছিল। পথে মহিষবেড় দক্ষিণপাড়া বাইতুল হাই জামে মসজিদসংলগ্ন সড়কে পৌঁছালে ঢাকা থেকে আসা পূর্বধলাগামী একটি বাসের সঙ্গে ওই অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশার চার যাত্রী গুরুতর আহত হন।

বাসটিতে কোনো যাত্রী ছিল না। দুর্ঘটনার পর দ্রæত আহতদের উদ্ধার করে মমেক হাসপাতালে পাঠানো হলে শাকিল মিয়াকে মৃত ঘোষণা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোনায় বাস-অটোরিকশার সংঘর্ষে কিশোর নিহত, আহত ৩

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার