Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

মফস্বল ডেস্ক : সিলেটে ট্রাকের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ১টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বারঠাকুরী ইউনিয়নের বারঠাকুরী গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে ও ব্যবসায়ী দেলোয়ার হোসেন (৩৬), ছাদ উদ্দিনের ছেলে ও উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরীর ব্যক্তিগত সহকারী রেদোয়ান হোসেন (২৬) এবং সোনাসার বাজারের ব্যবসায়ী মো. মঞ্জুর হোসেন (২৪)।

পুলিশ জানায়, শনিবার রাত পৌনে ১টার দিকে মোটরসাইকেলে করে সোনাসার থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। পথিমধ্যে জকিগঞ্জ-সিলেট সড়কের বারঠাকুরী গ্রামের কাছে ইটভাটার সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন।

গুরুতর আহতাবস্থায় তাদের জকিগঞ্জের রাবেয়া খাতুন চৌধুরী হাসপাতালে নেওয়ার পর রেদোয়ান ও মঞ্জুরকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ছাড়া আরেক মোটরসাইকেল আরোহী দেলোয়ার হোসেনকে সিলেটে নিয়ে আসার পথে তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ট্রাকের ধাক্কায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

B
BN DESK | 28 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার