Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নিজ বাড়ি থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

BN DESK
04 September 2026, 05:12 PM পড়তে ১ মিনিট
নিজ বাড়ি থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

জামালপুরের মেলান্দহে ৪০ কেজি গাঁজাসহ ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সদস্যকে (মেম্বার)  গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাকে সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেফতার ইউপি সদস্যের নাম মো. বেলাল শেখ (৪৫)। বৃহস্পতিবার (৩০ মে) দিবাগত মধ্যরাতে উপজেলার দূরমুট ইউনিয়নের সুলতানখালি (মাইচ্ছাপাড়া) গ্রামে ইউপি সদস্যের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার বেলাল শেখ ওই গ্রামের মৃত করিম শেখের ছেলে। তিনি দূরমুট ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বর্তমান সদস্য।

জামালপুর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ জানান, ইউপি সদস্য বেলাল শেখ দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১টার দিকে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘরের দুটি প্লাস্টিকের বস্তা থেকে ৪০ কেজি গাঁজা জব্দ করা হয়। যার মূল্য আশি লাখ টাকা। একই সঙ্গে মাদক ব্যবসার অভিযোগে ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে মেলান্দহ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা শেষে সাত দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ডিবির এই ওসি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নিজ বাড়ি থেকে মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার

B
BN DESK | 31 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার