Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জলদস্যু আটক

BN DESK
01 September 2026, 07:07 PM পড়তে ১ মিনিট
ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জলদস্যু আটক

ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের বঙ্গের চর এলাকা থেকে দুই জলদস্যুকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

সোমবার (২ সেপ্টেম্বর) ভোরে তাদেরকে আটক করা হয়।

কোস্টগার্ড দক্ষিণ জোনের লেফটেন্যান্ট কমান্ডার (অপারেশন অফিসার) সালাউদ্দিন রশীদ তানভীর ভোলা দক্ষিণ জোনের বিসিজি বেইসে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত দুই জলদস্যু হলেন - সদর উপজেলা রাজাপুর ইউনিয়নের চর মনিষা গ্রামের আবুল কালামের ছেলে মো. ইকবাল হোসেন (২৬) ও ধনিয়া ইউনিয়নের গোলাম মোস্তফার ছেলে আলী আজগর ওরফে বাহাদুর (৪২)।

সালাউদ্দিন রশীদ তানভীর জানান, আটককৃত দুই জলদস্যু মেঘনা নদীতে বেশ কয়েক বছর ধরে জেলেদেরকে জিম্মি করে ডাকাতি করে আসছে। এরপর গোপন তথ্যের মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে তাদেরকে বঙ্গের চর এলাকা থেকে আটক করে। এ সময় তাদের কাছে পাওয়া যায় - তিনটি আগ্নেয়াস্ত্র, ১৫ রাউন্ড গোলা, নগদ এক লাখ ১৫ হাজার ৭৫ টাকাসহ বেশকিছু ধারালো অস্ত্র।

এলাকা: বরিশাল ভোলা
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ভোলায় আগ্নেয়াস্ত্রসহ ২ জলদস্যু আটক

B
BN DESK | 02 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার