Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নড়াইলে ছুরিকাঘাতে যুবক নিহত

BN DESK
14 May 2024, 10:20 PM পড়তে ১ মিনিট
নড়াইলে ছুরিকাঘাতে যুবক নিহত

নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়ায় ছুরিকাঘাতে ফয়সাল মুন্সী (১৯) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার রাত ৯টার দিকে উপজেলার লক্ষীপাশা এলাকার মারকাজুল মাদরাসার উত্তরপাশের সড়ক থেকে পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত ফয়সাল লোহাগড়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আহমেদ মুন্সীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে স্থানীয়রা পিঠে ছুরিবিদ্ধ অবস্থায় যুবকের লাশ দেখে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে গিয়ে পুলিশ যুবকের লাশ উদ্ধার করে পরে তার পরিচয় উদঘাটন করে। তবে কী কারণে কে বা কারা ফয়সাল মুন্সীকে হত্যা করেছে তা প্রাথমিক পর্যায়ে জানতে পারেনি পুলিশ। 

লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, হত্যার রহস্য উদঘাটনে পুলিশ তদন্ত চালাচ্ছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। থানায় মামলা দায়ের করা  হয়েছে।

 

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

নড়াইলে ছুরিকাঘাতে যুবক নিহত

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার