Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক করতে লেগেছে ৮ ঘন্টা

BN DESK
04 September 2026, 12:10 PM পড়তে ১ মিনিট
ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক করতে লেগেছে ৮ ঘন্টা

নিউজ ডেস্ক:  ময়মনসিংহের ত্রিশালের ধলা রেলওয়ে স্টেশনে লাইনচ্যুত হওয়া ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের বগি উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার করতে সময় লেগেছে সাড়ে ৮ ঘণ্টা।এর পরই ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

বুধবার (২ অক্টোবর) সকাল ৬টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এর আগে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে ‘ব্রহ্মপুত্র এক্সপ্রেস’ ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়।

গফরগাঁও রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কার্তিক চন্দ্র রায় বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা দেওয়ানগঞ্জগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। পরে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে লাইনচ্যুত বগি উদ্ধার করে। ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কারের পর সকাল ৬টায় ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক করতে লেগেছে ৮ ঘন্টা

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার