Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্রাম্য আধিপত্যের বলি হলো ৪০ বিঘা জমির কলাগাছ!

BN DESK
03 September 2026, 02:37 AM পড়তে ১ মিনিট
গ্রাম্য আধিপত্যের বলি হলো ৪০ বিঘা জমির কলাগাছ!

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ২৫ কৃষকের ৪০ বিঘা জমির কলাগাছ কেটে দিয়েছে দুর্বত্তরা।শুক্রবার (৫ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার যোগীপাড়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে ওই গ্রামের আব্দুল হান্নানের সমর্থকদের সঙ্গে রইচ উদ্দিন কমান্ডারের সমর্থকদের বিরোধ চলছিল। গত উপজেলা নির্বাচনের পর থেকেই উভয় পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। শুক্রবার রাতে আব্দুল হান্নানের সমর্থকদের ফসল কেটে দেয় দুর্বৃত্তরা।

ওই গ্রামের কৃষক শাহীন আলম জানান, সকালে মাঠে এসে দেখি আমার দেড় বিঘা জমির কলাগাছ কে বা কারা কেটে দিয়েছে। দুই দিন আগেও আমি আমার জমিতে সার দিয়েছি। কিছুদিন পরেই কলা গাছে কাদি আসা শুরু হতো। কিন্তু আমার গাছগুলো কেটে দিয়েছে। আমি তো সর্বশান্ত হয়ে গেছি ।

একই গ্রামের কৃষক রেজাউল করিম বলেন, আমাদের মাঠে অন্তত ২৫ জন কৃষকের জমির ফসল নস্ট করে দিয়েছে। এই গ্রামে আমাদের সামাজিক দ্বন্দ্ব আছে। সেই দ্বন্দ্বের কারণেই আমাদের ফসলের ক্ষতি করা হয়েছে। আমরা এর বিচার চাই।

কৃষক কামরুল ইসলাম বলেন, আমাদের এত বড় ক্ষতি করেছে যা পুরণ হবে না। রইচ কমান্ডার আর মতিয়ারের লোকজন আমাদের এই ফসল নস্ট করে দিয়েছে। আমাদের সঙ্গে শত্রুতা থাকতে পারে। তাই বলে আমাদের ফসল নষ্ট করবে। আমরা এর উপযুক্ত শাস্তি দাবি করছি।

এ ব্যাপারে ঝিনাইদহ শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন বলেন, খবর পেয়ে আমরা সেখানে অফিসার পাঠিয়েছিলাম। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছে সামাজিক দ্বন্দ্বের কারণে এই ফসলের ক্ষতি করা হয়েছে। ভুক্তভোগীদের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে আমরা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গ্রাম্য আধিপত্যের বলি হলো ৪০ বিঘা জমির কলাগাছ!

B
BN DESK | 06 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার