Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্কুলের ছাদ ধসে আহত ৫ শিক্ষার্থী

BN DESK
07 July 2024, 05:26 PM পড়তে ১ মিনিট
স্কুলের ছাদ ধসে আহত ৫ শিক্ষার্থী

ঝালকাঠি রাজাপুর উপজেলায় একটি বিদ্যালয় ভবনের ছাদ ধসে পঞ্চম শ্রেণির পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।

রোববার সকালে উপজেলার ৩ নম্বর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে বলে স্কুলটির প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান জানান।

সিদ্দিকুর বলেন, “পঞ্চম শ্রেণির ইংরেজি ক্লাস চলছিল। এমন সময় ছাদ ধসে পড়ে বিকট শব্দ হয়। বালু-সুরকি মাথায় ও চোখে পড়ে পঞ্চম শ্রেণির জুনায়েদ ও তামিমসহ অন্তত পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে।“তবে তারা প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়েছে। কিন্তু ঘটনার পর থেকে ক্লাসের শিশু শিক্ষার্থীরা আতঙ্কিত হয়ে পড়েছে।”

প্রধান শিক্ষক বলেন, “২০০৪ সালে অফিস রুমসহ দুই কক্ষের এই ভবনটি নির্মাণ করা হয়। একটিতে পঞ্চম শ্রেণির ক্লাস এবং আরেকটিতে বিদ্যালয়ের অফিস রুমের কাজ চালিয়ে আসছি। অন্য একটি টিনসেড রুমে চলে অন্যান্য ক্লাস। কিন্তু দীর্ঘদিন ধরেই ঝুঁকির মধ্যে এ ভবনটি আমাদের ব্যবহার করতে হচ্ছে।ছাদের ফাটলসহ চরম ঝুঁকির কথা উল্লেখ করে এক বছর আগেই আমি কর্তৃপক্ষকে লিখিতভাবে বিষয়টি জানিয়েছি। কর্তৃপক্ষ একবার পরিদর্শনও করেছে।”

 

এদিকে ঘটনার পর পূর্ব সাতুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান রাজাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আক্তার হোসেন।

 তিনি বলেন, “উপজেলা প্রকৌশলীও এর আগে স্কুলটি ভিজিট করে গেছেন। কিন্তু ভবনটি এত ঝুঁকিপূর্ণ ছিলো তা বাইরে থেকে দেখে বোঝা যায়নি।আমি ভবনটির দুটি কক্ষই তালা মেরে সব ধরনের ক্লাস ও দাপ্তরিকে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি। ভবনটি পরিত্যক্ত ঘোষণা করতে প্রধান শিক্ষককে লিখিত আবেদন করার জন্য বলেছি।”

অবশ্য জেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা অশোক কুমার সমদ্দারের দাবি, স্কুলটির এমন জরাজীর্ণ অবস্থা সম্পর্কে এর আগে তাকে কেউ জানায়নি।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে খোঁজ নিয়ে মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়ে স্কুলটির জন্য জরুরি বরাদ্দ চাওয়া হবে বলে জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

স্কুলের ছাদ ধসে আহত ৫ শিক্ষার্থী

B
BN DESK | 07 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার