Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঈদের আগে ১৪ দিনে প্রবাস আয় ১৬৪ কোটি ডলার

BN DESK
20 June 2024, 10:39 AM পড়তে ১ মিনিট
ঈদের আগে ১৪ দিনে প্রবাস আয় ১৬৪ কোটি ডলার

পবিত্র ঈদুল আজহার আগে চলতি জুন মাসের ১৪ দিনে বৈধপথে ব্যাংকিং চ্যানেলে রেমিট্যান্স এসেছে ১৬৪ কোটি ৬৭ লাখ ৪০ হাজার মার্কিন ডলার। যা আগের যে কোনো সময়ের চেয়ে বেশি বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বুধবার (১৯ জুন) ঈদের ছুটির পর এ তথ্য প্রকাশ করে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে, জুন মাসের ১৪ দিনে প্রতিদিন বৈধপথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ১১ কোটি ৭৬ লাখ ২৪ হাজার ২৮৫ মার্কিন ডলার।

মে মাসের প্রতিদিন দেশে প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৫১ লাখ ২৯ হাজার ৩৩৩ মার্কিন ডলার। আর আগের বছর জুন মাসে প্রতিদিন প্রবাসী আয় এসেছিল ৭ কোটি ৩৩ লাখ ২ হাজার ৬৬৬ মার্কিন ডলার।

মে মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ের ডলারের দাম ১১০ টাকা ৫০ পয়সা থেকে বাড়িয়ে ১১৭ টাকা পুনর্নির্ধারণ করা হয়। এ কারণে বৈধভাবে ব্যাংকিং চ্যানেলে প্রবাসীদের বেশি রেমিট্যান্স পাঠাচ্ছেন বলে জানিয়েছেন ব্যাংক সংশ্লিষ্টরা।

 
পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

ঈদের আগে ১৪ দিনে প্রবাস আয় ১৬৪ কোটি ডলার

B
BN DESK | 19 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার