Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সিলেটে কিশোর হত্যা মামলার পলাতক দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার

BN DESK
10 October 2025, 08:26 PM পড়তে ১ মিনিট
সিলেটে কিশোর হত্যা মামলার পলাতক দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার

নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর সাগরদিঘীরপারে শাওন নামের এক কিশোর হত্যা মামলায় পলাতক দুই আসামিকে ঢাকা জেলার উত্তরখান থানার সামুরখাল কমপ্লেক্সের সামনের পাকা রাস্তা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার (১ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- সিলেট নগরীর কোতোয়ালি থানাধীন বাগবাড়ি এলাকার নুরুল আমীনের ছেলে সেলিম ওরফে ছালিম (২০) ও একই এলাকার মাসুক মিয়ার ছেলে রাব্বি (২১)।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাব-৯ এর সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিলেট ও র‍্যাব-১ সিপিসি-২, ঢাকা এর যৌথ অভিযানে গতরাত অনুমানিক আড়াইটার দিকে ঢাকা জেলার উত্তরখান থানাধীন সামুলখার কমপ্লেক্সের সামনে পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হই। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির সিলেট কোতয়ালী থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। উক্ত মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‍্যাবের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

প্রসঙ্গত, গত মাসের ১৮ অক্টোবর সিলেট মহানগরীর সাগরদিঘীরপাড়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে শাওন আহমেদ (১৭) নামের এক কিশোর খুন হন। এ ঘটনায় ২০ অক্টোবর সিলেট কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা আমামলা দায়ের করা হয়। এরপর থেকে মামলার আসামিরা আত্মগোপনে ছিল।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সিলেটে কিশোর হত্যা মামলার পলাতক দুই আসামিকে ঢাকায় গ্রেপ্তার

B
BN DESK | 02 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার