Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

BN DESK
01 September 2026, 07:38 PM পড়তে ১ মিনিট
গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

মফস্বল ডেস্ক : প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে আহসান হাবিব (৩৭) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। আজ রোববার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে যশোর সদরের আমদাবাদ হাইস্কুলে এই ঘটনা ঘটে।
আহসান হাবিব যশোর সদর উপজেলার আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম পারভেজ মাসুদ জানান, সকালে মাঠে কাজ বিদ্যালয়ে এসে অসুস্থ হয়ে পড়েন আহসান হাবিব। দ্রুত যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুর রশিদ গণমাধ্যমকে বলেন, আজ সকালে ওই শিক্ষককে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। জরুরি বিভাগের চিকিৎসকের ধারণা, তিনি হার্ট অ্যাটাকে মারা যেতে পারেন। তবে আমরা এখনো চূড়ান্ত রিপোর্ট পাইনি। আর তার স্বজনদের দাবি, হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গরমে অসুস্থ হয়ে স্কুলশিক্ষকের মৃত্যু

B
BN DESK | 28 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার