Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

BN DESK
08 May 2024, 08:22 PM পড়তে ১ মিনিট
নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

উচ্চ মূল্যস্ফীতি কমাতে নীতি সুদহার (পলিসি রেট) ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৮ দশমিক ৫ শতাংশ করল বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার ( ০৯ মে) থেকে নতুন এ সুদহার কার্যকর হবে।

 
 

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাংলাদেশ ব্যাংক। একই দিনে বাংলাদেশ ব্যাংক মুদ্রানীতি কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়।

মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক সংকোচনমূলক নীতি অনুসরণ করছে। এ নিয়ে ২০২২ সালের মে মাস থেকে বেশ কয়েকবার নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক।

একইসঙ্গে স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ৭ শতাংশ করা হয়েছে। স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) রেট ৫০ বেসিস পয়েন্ট বাড়িয়ে ১০ শতাংশ করা হয়েছে।  

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

নীতি সুদহার বাড়াল বাংলাদেশ ব্যাংক

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার