Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাক্তারের ভুলে ঝরে গেলো একটি তাজাপ্রাণ

BN DESK
02 September 2026, 11:16 AM পড়তে ১ মিনিট
ডাক্তারের ভুলে ঝরে গেলো একটি তাজাপ্রাণ

দেশের শীর্ষস্থানীয়  ইলেকট্রনিক্স  পণ্যসামগ্রী উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের নির্বাহী পরিচালক জনাব মোঃ সামসুদ্দোহা শিমুল ২১.০৮.২০২৪ তারিখ, রোজ:  বুধবার আনুমানিক দিবাগত রাত ১২:৩০ ঘটিকায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না আলাইহি রাজিউন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, রাজধানীর গ্রিন রোডে অবস্থিত  কমফোর্ট হাসপাতালে নাকের সেফটি প্লাস্টিক সার্জারি করার সময় চিকিৎসক প্রফেসর ডাঃ জাহের আল-আমীনের ভুল চিকিৎসায় তিনি মৃত্যুবরণ করেন। তার এই অকাল মৃত্যুতে তার পরিবারসহ মিনিস্টার-মাইওয়ান গ্রুপে নেমে আসে শোকের ছায়া। মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবার সঠিক তদন্তের মাধ্যমে উল্লেখিত ডাক্তারসহ দোষী সকলকে আইনের আওতায় এনে অতিদ্রুত বিচার করার জন্য বিশেষভাবে অনুরোধ জানান।

উল্লেখ্য ইতোমধ্যে আলোচিত ডাক্তার কে  আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেফতার করতে সক্ষম হয়েছেন। চুয়াডাঙ্গা জেলার কৃতি সন্তান জনাব সামসুদ্দোহা শিমুল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ থেকে পড়াশুনা শেষ করে কর্মজীবন শুরু করেন। তার সুদীর্ঘ কর্মজীবনের প্রতিটি ক্ষেত্রে তিনি দক্ষতার স্বাক্ষর রাখেন এবং আজকের অবস্থানে আসীন হোন। তার অকাল মৃত্যুতে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সম্মানিত চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ, সিআইপি এবং ব্যবস্থাপনা পরিচালক দিলরুবা তনুসহ সকল শ্রেণীর কর্মকর্তা-কর্মচারীগণ গভীরভাবে শোক প্রকাশ এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামীন যেন তাকে বেহেশত নসিব দান করেন।

এখানে বিশেষভাবে উল্লেখযোগ্য তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই মিনিস্টার-মাইওয়ান গ্রুপের সকল সদস্যসহ তার পরিবারের আত্মীয় স্বজনরা হাসপাতালের সামনে মানববন্ধন এবং তার মৃত্যুর জন্য দায়ীদের বিচারের দাবিতে সাংবাদিকদের নিয়ে প্রেস কনফারেন্স করেন। মরহুমের পারিবারিক সূত্রে জানা গেছে তিনি দুই সন্তানের জনক। বর্তমানে তার স্ত্রী ও সন্তানরা সুদূর আমেরিকায় অবস্থান করছে বিধায় নামাজে জানাজার সময় পরে জানানো হবে।

এলাকা: ঢাকা ঢাকা
পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

ডাক্তারের ভুলে ঝরে গেলো একটি তাজাপ্রাণ

B
BN DESK | 21 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার