Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরা সীমান্তে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় আটক ৩

BN DESK
04 September 2026, 07:14 PM পড়তে ১ মিনিট
সাতক্ষীরা সীমান্তে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় আটক ৩

নিউজ ডেস্ক:  সাতক্ষীরার কালিয়ানী মণ্ডলপাড়া সীমান্ত থে‌কে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। সোমবার (২৩ সে‌প্টেম্বর) মধ্যরা‌তে তা‌দের আটক করা হয়।

আটকেরা হ‌লেন- ‌জেলার আশাশু‌নি উপজেলার কামালকা‌টি গ্রা‌মের উদয় কান্তি বাহারের ছে‌লে উৎসব নারায়ণ বাহার (২৭), অরবিন্দু বাহারের ছে‌লে শুভ বাহার (২৪) ও গণেশ চন্দ্র মণ্ডলের ছে‌লে উত্তম মণ্ডল (২০)।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে বি‌জি‌বির সাতক্ষীরা- ৩৩ ব্যাটালিয়‌নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আশরাফুল হক জানান, সোমবার রাতে কালিয়ানী সীমা‌ন্ত দিয়ে কয়েকজন অবৈধভাবে ভার‌তে যাওয়ার চেষ্টা করছেন- এমন খবর পেয়ে বিজিবি সেখানে অভিযান চালিয়ে তিন বাংলা‌দে‌শি নাগ‌রি‌ককে আটক করে। পরে তাদের ব্যাগ তল্লাশি করে একটি ল্যাপটপ ও চারটি মোবাইল ফোন পাওয়া গেছে। অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আটক তিনজন‌কে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

বি‌বি‌জি সাতক্ষীরার কলা‌রোয়া উপজেলার চান্দু‌ড়িয়া সীমান্তে পৃথক আরও এক অভিযান চালিয়ে ১৯৯ বোতল ফেন‌সি‌ডিল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরা সীমান্তে অবৈধভা‌বে ভার‌তে যাওয়ার সময় আটক ৩

B
BN DESK | 24 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার