সিলেট প্রতিনিধি : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সমালোচনা ও দলীয় নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরির অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেনকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে তাকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কারের সুপারিশ করা হবে না সেই মর্মে জানতে চেয়ে আগামী ১৫ দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।
বহিষ্কারপত্রে উল্লেখ করা হয়- কিছুদিন ধরে আপনি ক্রমাগতভাবে বিভিন্ন সময় সাংগঠনিক বিশৃঙ্খলা, দলের নেতৃত্বের বিরুদ্ধে ফেসবুকে কটুক্তি এবং সমালোচনা ও দলীয় নেতা কর্মীদের মধ্যে বিভেদ তৈরিসহ নানাবিধ সংগঠন বিরোধী কর্মকান্ডে লিপ্ত রয়েছেন। এ কারণে আপনাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হলো। আগামী ১৫দিনের মধ্যে কেন আপনাকে স্থায়ীভাবে দল থেকে বহিষ্কারের জন্য কেন্দ্রের কাছে সুপারিশ করা হবে না তার কারণ দর্শানোর জন্য বলা হলো।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, একাধিক অভিযোগের ভিত্তিতে তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। দলের স্বার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফেসবুকে দলের সমালোচনা করায় সিলেটে বিএনপি নেতা বহিষ্কার
BN DESK
02 September 2026, 02:53 PM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
হবিগঞ্জে জব্দ ৭৪ লক্ষাধিক টাকার অবৈধ পণ্য
৪৮ ঘণ্টা ধরে নিখোঁজ জমিয়তের নেতা মুশতাক গাজীনগরী
হবিগঞ্জে গাড়ি চোর সিন্ডিকেটের হোতা চশমা তারেক গ্রেফতার
বিএসএফের গুলিতে নিহত যুবকের লাশ তিন দিন পর হস্তান্তর
পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে খেলাফত মজলিসের নেতা আটক