Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

BN DESK
20 May 2024, 11:55 PM পড়তে ১ মিনিট
সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নে চেলা নদীতে বজ্রপাতে ২ বালু বারকি শ্রমিকের মৃত্যুর হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে চেলানদীর সোনাপুর-পূর্বচাইরগাঁও এলাকায় এই ঘটনায় নিহতরা হলেন, ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের নোয়াগাঁও গনেশপুর গ্রামের আনছার উদ্দিনের পুত্র দুলন মিয়া (২৮) ও বাহাদুরপুর গ্রামের  মুসলিম মিয়ার পুত্র কদ্দুস মিয়া।

বজ্রপাতে আরও ৫ জন  আহত হয়েছেন। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে নৌকা নিয়ে চেলানদীতে বালু উত্তোলন করতে আসে একদল শ্রমিক। এ সময় বৃষ্টিপাতের সঙ্গে বজ্রপাত শুরু হয়। এক পর্যায়ে বজ্রপাত এসে কর্মরত শ্রমিকদের ওপর পড়লে এতে শ্রমিক কুদ্দুস মিয়া ঘটনাস্থলে নিহত হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুলন মিয়াকেও মৃত ঘোষণা করেন। দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ  (ওসি) বদরুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিক নিহত

B
BN DESK | 20 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার