Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করে দ্বিতীয় স্ত্রী

BN DESK
03 September 2026, 02:11 AM পড়তে ১ মিনিট
খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করে দ্বিতীয় স্ত্রী

খুলনা প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়ায় পারিবারিক কলহের জের ধরে স্বামী আজহারুল ইসলামের পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুন আত্মহত্যা করেছে। শনিবার ভোররাতে উপজেলার পাঁচপোতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত আজহারুল ইসলাম সাতক্ষীরার কলারোয়া উপজেলার পাঁচপোতা গ্রামের বাসিন্দা।

কলারোয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, আজহারুল ইসলামের দুই স্ত্রী। প্রথম স্ত্রীকে নিয়ে সম্প্রতি দ্বিতীয় স্ত্রী ঝর্ণা খাতুনের সঙ্গে আজহারুল ইসলামের পারিবারিক দ্বন্দ্ব চলছিল। শনিবার রাতে আজহারুল ইসলামকে ভাতের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে দেন ঝর্ণা খাতুন। পরে ঘুমন্ত স্বামী আজহারুল ইসলামকে হাত-পা বেঁধে পুরুষাঙ্গ কেটে দেন। একপর্যায়ে ঝর্ণা খাতুনও ঘুমের ওষুধ খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। ভোররাতে ঘটনাটি জানাজানি হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে সেখানে অবস্থার অবনতি হলে তাদেরকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. মানস কুমার জানান, হাসপাতালে ভর্তি হওয়ার আগেই ঝর্ণা খাতুন মারা গেছে। আর আজহারুল ইসলামের অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় স্বামীর পুরুষাঙ্গ কেটে আত্মহত্যা করে দ্বিতীয় স্ত্রী

B
BN DESK | 20 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার