Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

শেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

BN DESK
03 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট
শেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সবুজ মিয়া (২৫) ও জাকিরুল ইসলাম জয় (২৮) নামে দুই যুবক নিহত হয়েছেন।

গতকাল মঙ্গলবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার শ্রীবরদী-দহেরপাড় সড়কের শ্মশানঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন, উপজেলার চরশিমুলচড়া গ্রামের শুকুর আলীর ছেলে সবুজ মিয়া (২৫) ও ইজারাপাড়া গ্রামের আবুল বাশারের ছেলে জাকিরুল ইসলাম জয় (২৮)। 

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, গতকাল মঙ্গলবার রাতে শ্রীবরদী থেকে দহেরপাড়াগামী ও দহেরপাড় থেকে শ্রীবরদীগামী দুটি মোটরসাইকেলের শ্মশানঘাটে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবুজ মিয়াকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত জাকিরুলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই তাঁর মৃত্যু হয়।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ আরও বলেন, নিহত দুজনের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

শেরপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত

B
BN DESK | 23 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার