Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

নেত্রকোণায় ছেলের আঘাতে বাবার মৃত্যু

BN DESK
01 September 2026, 08:33 PM পড়তে ১ মিনিট
নেত্রকোণায় ছেলের আঘাতে বাবার মৃত্যু

নেত্রকোনার বারহাট্টায় ছেলের কাঠের চেলার (খড়ি) আঘাতে ফৌজদার মিয়া (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। এ ঘটনায় ছেলে সায়েম মিয়াকে (৩৫) আটক করেছে পুলিশ। রোববার (৩০ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার আসমা ইউনিয়নের বাগমারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফৌজদার মিয়া ওই উপজেলার বাগমারা গ্রামের বাসিন্দা। তবে পরিবারের লোকজন সায়েম মিয়াকে মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছেন।

নিহতের বড় বোন জ্যোসনা আক্তার বলেন, সায়েম মানসিক প্রতিবন্ধী। দুপুরে সে তার ছোট ভাই রাজনকে খুঁজতে থাকে এবং বাবাকে বলে তাকে খুঁজে বের করে দিতে। একপর্যায়ে সে কাঠের চেলা দিয়ে বাবা ফৌজদার মিয়ার মাথায় জোরে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

ঘটনার পর স্থানীয়রা সায়েমকে দড়ি দিয়ে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে সায়েমকে আটক করে থানায় নিয়ে যায়।

বারহাট্টা থানার ওসি রফিকুল ইসলাম জানান,সায়েম মানসিক প্রতিবন্ধী বলে দাবি করেছেন তার পরিবারের লোকজন। ঘটনার পর অভিযুক্ত সায়েমকে আটক করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

নেত্রকোণায় ছেলের আঘাতে বাবার মৃত্যু

B
BN DESK | 30 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার