Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় সাইকেল মিস্ত্রির মৃত্যু

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় সাইকেল মিস্ত্রির মৃত্যু

সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় রাস্তা পার হতে গিয়ে পিকআপের ধাক্কায় ইসমাইল মোড়ল (৫৫) নামে একজন নিহত হয়েছে।শুক্রবার রাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বাইগুনি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল মোড়ল সাতক্ষীরার পাটকেলঘাটা থানার শাকদাহ এলাকার নুরুল বক্স মোড়লের ছেলে। তিনি পেশায় একজন সাইকেল মিস্ত্রি বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৮টার দিকে দোকানের কাজ সেরে এশার নামাজ পড়তে যাচ্ছিলেন মিস্ত্রি ইসমাইল। রাস্তা পারাপারের সময় খুলনাগামী একটি মুরগি বহনকারী পিকআপ তাকে পেছন থেকে ধাক্কা দিলে এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সাতক্ষীরায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

পাটকেলঘাটা থানার ডিউটি অফিসার এএসআই মেহেদি হাসান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

সাতক্ষীরায় পিকআপের ধাক্কায় সাইকেল মিস্ত্রির মৃত্যু

B
BN DESK | 13 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার