Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

দেয়াল ধসে পাশের হোটেলে পড়ে নিহত দুই

BN DESK
27 May 2024, 04:49 PM পড়তে ১ মিনিট
দেয়াল ধসে পাশের হোটেলে পড়ে নিহত দুই

মফস্বল ডেস্ক : বরিশাল নগরীর রুপাতলী এলাকায় ঘূর্ণিঝড়ে চারতলা ভবনের দেয়াল ধসে পাশের হোটেলের ওপর পড়ে দুজনের মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন হোটেল মালিক লোকমান হাওলাদার ও কর্মচারী মোকসেদুল। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন শাকিব নামে একজন। তারা নগরীর রুপাতলী এলাকার বাসিন্দা।

হোটেল মালিকের ছেলে মেহেদী হাসান জানিয়েছেন, রাত ৩টার দিকে পাশের চারতলা ভবনের দেয়াল ধসে হোটেল ওপর পড়ে। এতে ঘটনাস্থলে তার বাবা এবং এক কর্মচারী মারা যান। অপর কর্মচারীকে আশঙ্কা অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, ঝালকাঠির নলছিটির বাসিন্দা নুরুর চারতলা ভবনের কার্নিশ ঘেঁষে দেয়ালটি করা হয়েছিল। ঘূর্ণিঝড়ে দেয়ালের বেশিরভাগ অংশ দোকানের ওপর ভেঙে পড়ে। এতে টিন দিয়ে নির্মিত হোটেলের মধ্যে চাপা পড়েন হোটেল মালিক ও দুই কর্মচারী। ঘটনাস্থলে দুজন মারা যান। অপর কর্মচারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

জেলা প্রশাসক শহিদুল ইসলাম জানিয়েছেন, ওই দুই পরিবারকে সরকারের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। একই সঙ্গে ভবন মালিকের কোনও গাফিলতি আছে কিনা তাও খতিয়ে দেখা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

দেয়াল ধসে পাশের হোটেলে পড়ে নিহত দুই

B
BN DESK | 27 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার