Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কয়রার চেয়ারম্যানের বাড়ি থেকে গুলি, আহত ১০

BN DESK
05 August 2024, 07:49 PM পড়তে ১ মিনিট
কয়রার চেয়ারম্যানের বাড়ি থেকে গুলি, আহত ১০

নিউজ ডেস্ক: খুলনার কয়রা উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বডিগার্ডের গুলিতে ১০ জন আহত হয়েছেন। 

গুলিতে গুরুতর আহতরা হলেন সাব্বির, আবু মুসা ও নুরুজ্জামান। তাদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে খণ্ড খণ্ড মিছিল সহকারে শত শত জনতা আনন্দ মিছিল করতে থাকেন। তাদের মিছিল থেকে উপজেলা সদরে অবস্থিত উপজেলা চেয়ারম্যান জি এম মহসিন রেজার বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। এসময় সাবেক এমপি আখতারুজ্জামান বাড়িতেও আগুন দেওয়া হয়। একপর্যায়ে মহসিন রেজার বাড়ি থেকে জনতার ওপর গুলি বর্ষণ করা হয়। পরে বাড়ির গেট ভেঙে জনতা মহাসিন রেজার বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালায়।

একাধিকবার চেষ্টা করেও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এলাকা: খুলনা খুলনা কয়রা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কয়রার চেয়ারম্যানের বাড়ি থেকে গুলি, আহত ১০

B
BN DESK | 05 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার