Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

BN DESK
03 September 2026, 10:14 PM পড়তে ১ মিনিট
বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

বরিশাল প্রতিনিধি: ছাত্রীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি গৌতম মজুমদারকে গ্রেফতার করেছেন র‌্যাব-৮ এর সদস্যরা। গ্রেফতার হওয়া গৌতম মজুমদার ঝালকাঠীর গুয়াটন হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়তনের সহকারী শিক্ষক। 
বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৮। 
গ্রেফতারের পর তাকে ঝালকাঠি সদর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর সিনিয়র এএসপি ফয়জুল ইসলাম। 
র‌্যাব সূত্র জানায়, গ্রেফতার হওয়া গৌতম মজুমদার ১৬ বছরের এক ছাত্রীকে প্রাইভেট পড়ানোর ফাঁকে আপত্তিকর ছবি তুলে ব্যাকমেল করে কৌশলে নিজ ভাড়া বাসায় ডেকে নিয়ে যায়। 
গত ৩ মে সকাল ৭টার দিকে ফাঁকা বাসার দরজা বন্ধ করে ওই ছাত্রীকে আটকে রেখে একাধিকবার ধর্ষণ করেন। 
একপর্যায়ে বাড়ি ফিরতে দেরি হওয়ায় বাবাসহ স্বজনরা ওই ছাত্রীর সন্ধানে নামে। পরে বেলা ১১টার দিকে তাকে শিক্ষক হেমায়েত উদ্দিনের ভাড়া বাসা থেকে উদ্ধার করা হয়। 
ধর্ষণের শিকার ছাত্রী ও তার পরিবার আইনের আশ্রয় নিতে চাইলে ধারণকৃত ভিডিও এবং ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়াসহ প্রাণে মেরে ফেলার হুমকি দেন শিক্ষক হেমায়েত উদ্দিন। 
ভুক্তভোগী ছাত্রীর বাবা এ ঘটনায় ঝালকাঠি জেলার সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ মামলা করেন। 

পরে অবস্থান শনাক্ত করে পিরোজপুর জেলার সদর থানাধীন লখকাঠি এলাকায় অভিযান পরিচালনা করে হেমায়েত উদ্দিন বিজ্ঞান শিক্ষায়াতনের সহকারী শিক্ষক গৌতম মজুমদারকে গ্রেফতার করা হয়। 

এলাকা: বরিশাল বরিশাল
পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

বাসায় ডেকে নিয়ে ছাত্রীকে ধর্ষণ, শিক্ষক গ্রেফতার

B
BN DESK | 09 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার