Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

BN DESK
03 September 2026, 03:15 AM পড়তে ১ মিনিট
গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলার শ্রীবরদী উপজেলায় মাসুদুর রহমান (৪৬) নামের এক সহকারী শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নিজ বাড়ির গোয়াল ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মাসুদুর রহমান শ্রীবরদী উপজেলা কাকিলাকুড়া ইউনিয়নে গবরীকুড়া গ্রামের মোজাম্মেল হক খোকার ছেলে। তিনি গবরীকুড়া আকন্দ কলম আলী উচ্চ বিদ্যালয়ের ধর্ম বিষয়ক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

কাকিলাকুড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোতালেব ও নিহত মাসুদের চাচা বলেন, সকালে মাসুদের পরিবার ঘুম থেকে উঠে তাকে ঘরে না পেয়ে খোঁজ করতে থাকেন। পরে গোয়াল ঘরে গরু বের করতে গিয়ে দেখেন মাসুদের মরদেহ গোয়াল ঘরে ঝুলছে। তাৎক্ষণিক থানা পুলিশকে জানানো হয়। মরদেহের পাশে একটি চিরকুট পড়েছিল। এতে লেখা ছিল,  ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। আমার ছেলের কবরের পাশে যেন আমাকে মাটি দেওয়া হয়।’

মাসুদের চাচা মোতালেব আরও বলেন, তার কোনো শত্রæ নেই। আমাদের জানা মতে কারো সাথে ঝামেলাও নেই। রাতে খেলা দেখে ঘুমাতে যায়। সকালে কী হলো আমরা নিজেরাও বুঝতে পারছি না।

শ্রীবরদী থানা পুলিশের উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থলে গিয়ে মরদেহটি গোয়াল ঘর থেকে উদ্ধার করি। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

গোয়াল ঘর থেকে শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

B
BN DESK | 25 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার