Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গাংনীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

BN DESK
25 May 2024, 10:52 PM পড়তে ১ মিনিট
গাংনীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

মেহেরপুর: গাংনীতে হিট স্ট্রোকে সিরাজ নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার (২৫ মে) দুপুরের দিকে উপজেলার মটমুড়া ইউনিয়নের আকুবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

প্রাণ হারানো সিরাজ ওই গ্রামে বাসিন্দা। তিনি কৃষক ছিলেন।

স্থানীয়রা জানান, সিরাজ শ্রমিকদের সঙ্গে নিজের জমির ধান মাড়াইয়ের কাজ করছিলেন। প্রচণ্ড গরমে কাজের এক পর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন।

তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।  

গত দুদিন থেকে মেহেরপুর জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ।

তীব্র তাপপ্রবাহ এবং প্রচণ্ড রোদে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।  

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল ইসলাম বলেন, সন্ধ্যা ৬টায় মেহেরপুর ও চুয়াডাঙ্গায় সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৫৭ শতাংশ। আর গতকাল শুক্রবার (২৪ মে) তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৪২ শতাংশ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

গাংনীতে হিট স্ট্রোকে কৃষকের মৃত্যু

B
BN DESK | 25 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার