Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল

BN DESK
02 September 2026, 11:05 PM পড়তে ১ মিনিট
চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল

লাইফস্টাইল ডেস্ক: রোজ রোজ একই ধরনের খাবার খেতে খেতে একঘেয়ে লাগলে স্বাদ বদলান। মাঝে মাঝে চেনা মাছ দিয়ে ভিন্ন স্বাদের খাবার রান্না করতে পারেন। এ মৌসুমে ইলিশের ঝোল রান্না করতে পারেন চাল কুমড়া পাতায়। এতে স্বাদে বৈচিত্র্য আসবে। 

যা যা লাগবে: চাল কুমড়া পাতা ৫০০ গ্রাম, ছোট ইলিশের টুকরা ও মাছের ডিম ২ টুকরা করে, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, হলুদ-মরিচ-ধনে গুড়া ১ চা চামচ করে, লবণ স্বাদমতো, কাঁচা মরিচ ফালি ৪-৫টি, সয়াবিন তেল ৪ টেবিল চামচ 

যেভাবে করবেন: চাল কুমড়ার পাতা ও ডাটা কেটে ধুয়ে রাখুন। ছোট ইলিশ মাছ ও ইলিশের ডিম ধুয়ে নিন। কড়াইতে সয়াবিন তেল গরম হলে পেঁয়াজ কুচি হালকা ভেজে অল্প পানি দিন। পরে আদা-রসুন বাটা, হলুদ-মরিচ ও ধনে গুড়া, লবণ দিয়ে কষিয়ে নিন। পরে চাল কুমড়া পাতা দিয়ে নেড়ে ঢাকনাসহ রান্না করুন। এবার কাঁচা ইলিশ মাছ ও মাছের ডিম, কাঁচা মরিচ ফালি দিয়ে আরও ৫-৬ মিনিট রান্না করুন। পরে লবণ দেখে নামিয়ে নিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

চাল কুমড়া পাতায় ইলিশের ঝোল

B
BN DESK | 02 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার