Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

চাচার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাতিজার

BN DESK
11 May 2024, 08:28 PM পড়তে ১ মিনিট
চাচার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাতিজার

নড়াইল প্রতিনিধি: নড়াইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মামুন সমাদ্দার (২২) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।  শনিবার সকাল ৭টার দিকে সদর উপজেলার কাড়ারবিল এলাকায় নড়াইল-ফুলতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় কাজেম আলী (৩৬) নামে আরেকজন গুরুতর আহত হয়েছেন। 
নিহত মামুন নড়াইল পৌরসভার রঘুনাথপুর গ্রামের বাবলু সমাদ্দারের ছেলে। তিনি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অনার্সের শিক্ষার্থী ছিলেন। আহত কাজেম আলী একই পৌরসভার উজিরপুর এলাকার আজিজ মন্ডলের ছেলে। 
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ি পৌরসভার রঘুনাথপুর থেকে মোটরসাইকেল যোগে কালিয়া উপজেলার যাদবপুরে তার চাচার সঙ্গে দেখা করার উদ্দেশ্যে রওনা দেন মামুন সমাদ্দার। এ সময় তিনি নড়াইল-গোবরা সড়কের কাড়ারবিল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে আসা একটি বাইসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মামুন সমাদ্দারের মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন বাইসাইকেলে থাকা কাজেম আলী। 

এলাকা: খুলনা নড়াইল
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

চাচার সঙ্গে দেখা করতে গিয়ে সড়কে প্রাণ গেল ভাতিজার

B
BN DESK | 11 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার