Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

BN DESK
02 September 2026, 04:51 PM পড়তে ১ মিনিট
গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এর ইস্কাটনস্থ শোরুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই চুক্তির আওতায় টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের নির্ধারিত শোরুমে গ্রামীণফোনের ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম ডিভাইস গ্রামীণফোন-আলো পাওয়া যাবে।

 

টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের সিইও বিপ্লব কুমার রায় ও গ্রামীণফোনের সিবিও মো. আসিফ নাইমুর রাশিদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টিভিএস অটো বাংলাদেশ লিমিটেডের বিজনেস হেড অভিজিৎ দে, হেড অব মার্কেটিং আশরাফুল হাসান এবং গ্রামীণফোনের হেড অফ লার্জ একাউন্টস (পরিচালক) এম শাওন আজাদ, প্রোডাক্ট পার্টনারশিপ এবং অপারেশনের প্রধান আরবিদ চৌধুরী সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

পরবর্তী খবর লোড হচ্ছে...
অর্থনীতি

গ্রামীণফোন এবং টিভিএস অটো বাংলাদেশের মধ্যে সমঝোতা স্মারক

B
BN DESK | 14 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার