Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

বিপুল উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরায় মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত 

BN DESK
02 September 2026, 05:13 AM পড়তে ১ মিনিট
বিপুল উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরায় মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত 

নিউজ ডেস্ক:  সাতক্ষীরায় অনুষ্ঠিত হলো হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব বিশ্বকর্মা ও সর্পদেবী মনসা পূজা।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকালে শহরের পলাশপোলে গুড় পুকুর পাড়ের বটতলাস্থ মনসাতলায় মনসাতলা মন্দির কমিটির আয়োজনে বিপুল উৎসাহ-উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এই পূজা অনুষ্ঠিত হয়। 

মনসা পূজা উপলক্ষে পলাশপোল মোড়ে দূর দূরান্ত থেকে আসা দোকানিরা নানা পসরা ও মিষ্টি মিঠাই সাজিয়ে বসেছেন। 

সর্পদেবী মনসা ও বিশ্বকর্মা পূজাকে কেন্দ্র করে প্রতি বছরের এই দিনে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার উদ্বোধন হয়। কিন্তু এ বছর মেলার কোনো উদ্যোগ নেই সাতক্ষীরা পৌরসভা কর্তৃপক্ষের।

এবারের পূজার দায়িত্বে থাকা পুরোহিত তাপস চক্রবর্তী বলেন, অসাম্প্রদায়িক চেতনায় শেষ ভাদ্রে সংক্রান্তিতে দেবশিল্পী বিশ্বকর্মার আশীর্বাদ কামনায় এ পূজা অনুষ্ঠিত হয়। মা মনসাকে শিল্পসমূহের প্রকাশক, অলংকার শিল্পের স্রষ্টা হিসেবে ভক্তরা তার কৃপা লাভের আশায় এখানে প্রার্থণা করতে আসেন।

তিনি আরও বলেন, শত শত বছর ধরে এখানে এই মা মনসা পূজা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়ে আসছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

বিপুল উৎসাহ-উদ্দীপনায় সাতক্ষীরায় মনসা ও বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত 

B
BN DESK | 17 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার