Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

BN DESK
02 September 2026, 11:06 PM পড়তে ১ মিনিট
মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

অতিথি আপ্যায়নে কিংবা বিশেষ আয়োজনে রাখতে পারেন মুরগির শাহী কোরমা। রেসিপি জানা থাকলে এটি তৈরি করা মোটেও কঠিন নয়। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মুরগির মাংস- দেড় কেজি

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

লবণ- (স্বাদমতো)

পেঁয়াজ বেরেস্তা বাটা- ১ চা চামচ

পোস্তদানা বাটা- ১ চা চামচ

বাদাম বাটা- ১ চা চামচ

কিশমিশ বাটা- আধা চা চামচ

পেঁয়াজ বাটা- ১ টেবিল চামচ

দুধ- দেড় কাপ

তেজপাতা- ২টি

এলাচি- ৪-৫টি

দারুচিনি- ২ টুকরা

ঘি- ২ টেবিল চামচ

চিনি আধা- চা চামচ

পেঁয়াজ বেরেস্তা- ১ টেবিল চামচ।

 

যেভাবে তৈরি করবেন

প্রথমে চুলায় কড়াই দিয়ে তাতে ঘি গরম করুন। গরম হলে তাতে একে একে সব মসলা দিয়ে দিন। এবার মসলা কষিয়ে নিন। মসলা কষানো হয়ে গেলে তাতে মাংস দিয়ে দিন। এবার মাংস ভালো করে কষিয়ে নিন। কষানো হলে তাতে দুধ দিয়ে ঢেকে দিন। চুলার আঁচ মিডিয়াম লো করে দিন। প্রয়োজনে সামান্য পানি দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে চিনি ও বেরেস্তা দিয়ে নামিয়ে নিন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

মুরগির শাহী কোরমা তৈরির রেসিপি

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার