Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

BN DESK
04 September 2026, 05:12 PM পড়তে ১ মিনিট
ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ফুলপুরে সাদিয়া আক্তার (১৯) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে পরিবারের দাবি এটি হত্যা।

জানা যায়, গত রমজান মাসের ৪-৫ দিন আগে ফুলপুর উপজেলার সদর ইউনিয়নের নগুয়া গ্রামের হাছেন আলীর ছেলে হানিফের সাথে বিয়ে হয় সাদিয়ার। সাদিয়া হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের কয়রাহাটি গ্রামের মুকসেদুল ও সখিনা খাতুনের কন্যা।

বিয়ের সময় যৌতুকের কোনো কথা না থাকলেও হানিফ হঠাৎ সোমবার তার বিয়ের ঘটক হারুনকে যৌতুকের জন্য শ্বশুর বাড়িতে পাঠায়। হারুন সাদিয়ার বাড়িতে গিয়ে দুই ২ লাখ টাকা যৌতুক দাবি করে। একপর্যায়ে ঘটক হারুন চলে যায়।

তবে পরদিন মঙ্গলবার দুপুরের আগেই খবর আসে সাদিয়া আর নেই। সাদিয়াকে মেরে তাদের ঘরে ফ্যানের সাথে টানিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজিয়েছে বলে সাদিয়ার পরিবারের অভিযোগ। সকালের দিকে এ ঘটনা ঘটলেও জামাই বাড়ির কেউ সাদিয়ার বাড়িতে খবর দেয়নি। তার মারা যাওয়ার খবর জানিয়েছে সাদিয়ার এক বান্ধবী।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, সাদিয়ার মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা।  এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাওয়া যায়নি। পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ফুলপুরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পরিবারের দাবি হত্যা

B
BN DESK | 15 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার