Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করলো সেনা সদস্যরা

BN DESK
13 August 2024, 06:01 PM পড়তে ১ মিনিট
ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করলো সেনা সদস্যরা

নিউজ ডেস্ক:  পিরোজপুরে রাস্তার পাশে ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করেছে সেনা সদস্যরা। মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়নের থেকে অস্ত্র উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বালিপাড়া ইউনিয়নের বটতলা বাজারে সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় স্থানীয় আব্বাস হাওলাদার এ অস্ত্র দেখতে পান। পরে স্থানীয়রা সেনা সদস্যদের খবর দিলে তারা অস্ত্র উদ্ধার করেন।

এ বিষয় সেনাবাহিনীর ক্যাপ্টেন মারুফ হাসান বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে রাস্তার পাশে ফেলে যাওয়া এয়ারগান উদ্ধার করা হয়েছে। পরে এলাবাসী ও সাংবাদিকদের উপস্থিতিতে থানায় হস্তান্তর করা হয়। 

ইন্দুরকানী থানার ওসি কামরুজ্জামান জানান, সেনা সদস্যরা একটি এয়ারগান উদ্ধার করে থানায় জমা দিয়েছেন। উদ্ধার হওয়া অস্ত্রটি রাতে ডাকাতরা রাস্তার পাশে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ডাকাতদের ফেলে যাওয়া অস্ত্র উদ্ধার করলো সেনা সদস্যরা

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার