Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত বাসচালক

BN DESK
04 September 2026, 05:02 PM পড়তে ১ মিনিট
ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত বাসচালক

ময়মনসিংহের ভালুকায় বালুবাহী ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষ হয়েছে। এতে বাসচালক স্বপন হোসেন (৫৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন।

আজ শনিবার (২৯ জুন) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত স্বপন ঝালকাঠি জেলার রাজাপুরের সাঙ্গর এলাকার আইয়ুব আলীর ছেলে।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, বালুবোঝাই ট্রাকের সঙ্গে এনা পরিবহনের একটি বাসের সংঘর্ষে বাসের চালক নিহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ট্রাক ও বাস পুলিশ হেফাজতে রয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত বাসচালক

B
BN DESK | 29 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার