Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

BN DESK
02 September 2026, 03:05 PM পড়তে ১ মিনিট
ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

হবিগঞ্জ বানিয়াচং সড়কের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী টমটম উল্টে পানিতে পড়ে মির্জা খান (৩২) নামে এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন। তাদেরকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার দুপুর দেড়টার দিকে এ দুর্ঘটনায় টমটম চালক নিহত মির্জা খান বানিয়াচংয়ের চতুরঙ্গরায়ের পাড়া মহল্লার আব্দুল বারিকের পুত্র।

পুলিশ জানায়, হবিগঞ্জ থেকে একটি যাত্রীবাহি টমটম (ইজিবাইক) বানিয়াচংয়ের উদ্দেশ্যে রওয়ানা হয়। পথিমধ্যে টমটমটি সুনারু নামক স্থানে পৌঁছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক টমটমটিকে ধাক্কা দেয়। এতে যাত্রীসহ সড়কের পাশে হাওরের পানির মধ্যে পড়ে যায় টমটমটি। তাৎক্ষণিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় টমটম চালক মির্জা খানের।

বানিয়াচং থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আবু হানিফ বিষয়টি নিশ্চিত করেন।

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

ট্রাকের ধাক্কায় পানিতে টমটম, প্রাণ গেল চালকের

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার