Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

BN DESK
02 September 2026, 02:53 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার আলাপুর আশ্রয়ণে বেড়াতে এসে খোয়াই নদীতে গোসল করতে নেমে ২ শিশু নিখোঁজ হয়েছেন। এরমাঝে মোশাহিদ মিয়া (৬) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিখোঁজ অপর শিশু জুনাঈদ মিয়ার (১০) খোঁজ পাওয়া যায়নি। তারা হবিগঞ্জ সদর উপজেলার সুকড়িপাড়া গ্রামের ছালেক মিয়ার ছেলে। শনিবার দুপুর সাড়ে ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়।

শিশুদের মা মনোয়ারা খাতুন জানান, তিনি তার ২ ছেলেকে নিয়ে শুক্রবার বোনের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার দুপুরে ২ শিশু তাদের খালাতো ভাইয়ের সাথে নদীতে গোসল করতে যায়। এরপর খালাতো ভাই বাড়িতে এসে জানায় যে তারা ২ জন নদীতে তলিয়ে গেছে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গেলেও ডুবুরি না থাকায় তারা উদ্ধার কার্যক্রম শুরু করতে পারেনি।

শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল ইসলাম জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে তিনটি ইউনিট ঘটনাস্থলে যায় কিন্তু ডুবুরি অসুস্থ থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। সিলেট থেকে ডুবুরি আসলে উদ্ধার কাজ শুরু করবে।

 

 

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে নদীতে গোসলে নেমে ২ শিশু নিখোঁজ

B
BN DESK | 27 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার