Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের

BN DESK
03 September 2026, 03:04 AM পড়তে ১ মিনিট
জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের

মফস্বল ডেস্ক : শেরপুরের নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় মঙ্গলবার (৭ মে) দিবাগত রাত রাত সাড়ে ৯টার দিকে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও তিন জন।নিহতরা হলেন ঝিনাইগাতী উপজেলার রাজা মিয়া (৫৫), নালিতাবাড়ীর গড়েরগাঁও এলাকার সৈয়দ রহমানের স্ত্রী জবেদা বেগম (৭৫) ও আবেদা খাতুন (৫০)। আহতদের মধ্যে সুলতানাকে (৪৫) শেরপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে নকলার পাইসকা বাইপাস এলাকায় দ্রুতগামী একটি ট্রাক অটোরিকশাকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী রাজা মিয়া ও তার শাশুড়ি জবেদা বেগম মারা যান। আহতাবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান আবেদা খাতুন। অটোরিকশার যাত্রীরা ফুলপুরের একটি জানাজা শেষে ফিরছিলেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে।নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের মিয়া সড়ক দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেবলেন, ‘ঘটনাস্থলে দুজন মারা গেছেন। এ ছাড়া ময়মনসিংহ নেওয়ার পথে আবেদা খাতুন নামের আরেকজন নারীর মৃত্যু হয়েছে। 

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

জানাজা শেষে ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল তিনজনের

B
BN DESK | 08 May 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার