Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

যশোরে ট্রাকচাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা নিহত

BN DESK
01 September 2026, 07:37 PM পড়তে ১ মিনিট
যশোরে ট্রাকচাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা নিহত

নিউজ ডেস্ক:   যশোরের ঝিকরগাছায় ট্রাকচাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা শামীমা আক্তার (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাক রেখে পালিয়েছেন চালক ও সহকারী।

সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাজারে হাজেরা ভিলার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতর সহকর্মী মেহেদী হাসান জানান, অফিস শেষ করে শামীমা খাতুন আরেক সহকর্মীর মোটরসাইকেলে করে যশোরে বাড়ির উদ্দেশ্যে রওনা হন। পথে যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা বাসস্ট্যান্ডে পৌঁছালে পাশ দিয়ে যাওয়া একটি মোটরভ্যানে তার ব্যাগ বেধে তিনি রাস্তার উপর পড়ে যান। একই সময়ে যশোরগামী একটি ট্রাকের পেছনের চাকা তার মাথার উপর দিয়ে চলে গেলে তিনি ঘটনাস্থলেই মারা যান। 

ঝিকরগাছা ফায়ার সার্ভিসের ইনচার্জ নয়ন চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা মরদেহ উদ্ধার করেন। নাভারন হাইওয়ে থানা পুলিশের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

যশোরে ট্রাকচাপায় সিটি ব্যাংকের কর্মকর্তা নিহত

B
BN DESK | 13 August 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার