Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

BN DESK
06 September 2026, 08:39 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

হবিগঞ্জ প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকায় তেলবাহী লরি ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ফজল মিয়া (২৫) নামে এক অটোরিকশা চালক নিহত  এবং ২ জন আহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আউশকান্দি মুনিম ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনায় নিহত অটোরিকশা চালক ফজল মিয়া আউশকান্দি ইউনিয়নের জালালপুর গ্রামের মৃত রহমত মিয়ার ছেলে।

পুলিশ জানায়, সন্ধ্যায় আউশকান্দি ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে সিএনজি অটোরিকশায় আউশকান্দি যাওয়ার পথে মুনিম ফিলিং স্টেশনের সামনে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা তেলবাহী লরির সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়েমুচড়ে গেলে  ঘটনাস্থলেই ফজল মিয়া মারা যায়। এ ঘটনায় আহত হন দেওপাড়া গ্রামের বদরুল ইসলাম ও তার স্ত্রী। পরে আহতদের উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরীমল চন্দ্র দেব নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে তেলবাহী লরি-অটোরিকশার সংঘর্ষে নিহত ১

B
BN DESK | 03 July 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার