Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ : চালক-হেলপার আটক

BN DESK
18 April 2024, 12:33 PM পড়তে ১ মিনিট
ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ : চালক-হেলপার আটক

ঝালকাঠির গাবখান টোল প্লাজায় ট্রাকচাপায় এখন পর্যন্ত ১৪ জনের মৃত্যুর ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। এ ঘটনায় আটক করা হয়েছে ট্রাকটির চালক ও হেলপারকে।


বুধবার (১৭ এপ্রিল) দুপুর পৌনে ২টার দিকে খুলনা-বরিশাল আঞ্চলিক মহাসড়কের গাবখান ব্রিজ সংলগ্ন টোল প্লাজায় এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।  

দুর্ঘটনা কবলিত যানবাহনগুলো উদ্ধার করা হয়েছে। এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুহুল আমিনকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি করেছে জেলা প্রশাসন। আগামী পাঁচদিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলেছেন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানান, গাবখান ব্রিজ টোল প্লাজায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস ও অটোরিকশাসহ পাঁচটি গাড়িকে চাপা দেয়। এতে ট্রাকসহ তিনটি গাড়ি খাদে পড়ে যায়। এ দুর্ঘটনায় টোল প্লাজায় দায়িত্বরত কর্মী ও শিশুসহ ১৪ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও অন্তত ১৪ জন। পুলিশ, ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা উদ্ধার অভিযান চালায়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ট্রাকচাপায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ : চালক-হেলপার আটক

B
BN DESK | 17 April 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার