Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

খুলনায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

BN DESK
19 October 2024, 06:01 PM পড়তে ১ মিনিট
খুলনায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

খুলনার পাইকগাছা উপজেলায় বজ্রপাতে লাকি খাতুন (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আজ শনিবার (১৯ অক্টোবর) দুপুরে পাইকগাছা উপজেলার কেওড়াতলা এলাকার একটি মাছের ঘেরে এ ঘটনা ঘটে।

 

নিহত লাকি লক্ষীখালী গ্রামের তোফাজ্জলের স্ত্রী। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

আহতরা হলেন - উপজেলার ওড়াবুনিয়া গ্রামের মৃত হরিপদ মণ্ডলের ছেলে সন্তোষ সানা ও তার স্ত্রী সুভদ্রা সানা এবং ওড়াবুনিয়া গ্রামের ফজিলা খাতুন আহত হন। সন্তোষ ও ফজিলা সুস্থ হয়ে বাড়ি ফিরে গেলেও সুভদ্রা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য হাসানুজ্জামান বলেন, শনিবার দুপুরে ভুট্টোর চিংড়ি ঘেরে চারজন ব্যক্তি শেওলা বাছাইয়ের কাজ করছিলেন। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, বৃষ্টি চলাকালে বজ্রপাত হলে লক্ষীখোলা গ্রামের লাকি খাতুন ঘটনাস্থলে মারা যান। 

পাইকগাছা থানা পুলিশের পরিদর্শক (ওসি-তদন্ত) তুষার কান্তি দাস ঢাকা পোস্টকে বলেন, বজ্রপাতে ওই নারী ঘটনাস্থলেই মারা গেছেন। আহতদের মধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

খুলনায় বজ্রপাতে এক নারীর মৃত্যু

B
BN DESK | 19 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার