Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

কুষ্টিয়ায় চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

BN DESK
03 September 2026, 02:28 AM পড়তে ১ মিনিট
কুষ্টিয়ায় চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

কুষ্টিয়ার কুমারখালীতে মায়ের কোল থেকে চুরি হওয়া ঘুমন্ত শিশু ইসরাফিলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  গতকাল বুধবার বিকেল ৩টার দিকে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

ইসরাফিলের বাড়ি উপজেলার চাঁদপুর ইউনিয়নের গোবরা আনন্দপুরে। সে একই এলাকার জিয়াউর রহমানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ১০ জুন (সোমবার) মায়ের সঙ্গে উপজেলার বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল ইসরাফিল। রাতে মা ইসরাফিলকে নিয়ে ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে হঠাৎ ঘুম ভেঙে গেলে দেখতে পান তার পাশে সন্তান নেই। তাৎক্ষণিক বাড়ির সবাই নিয়ে খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান পাননি। পরে বিষয়টি পুলিশকে জানানো হয়। বুধবার বিকেলে বাগুলাট ইউনিয়নের আদাবাড়িয়া এলাকার একটি বিল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে পুলিশ।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকিবুল ইসলাম জানান, নবজাতকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

কুষ্টিয়ায় চুরি যাওয়া শিশুর মরদেহ মিললো বিলে

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার