Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার এর মধ্যে চুক্তি স্বাক্ষর

BN DESK
05 September 2026, 10:24 AM পড়তে ১ মিনিট
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার এর মধ্যে চুক্তি স্বাক্ষর

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার, কলাতলী এর মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১ অক্টোবর, ২০২৪ মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষরিত হয়। আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফজলুর রহমান চৌধুরী ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার এর জেনারেল ম্যানেজার শেভান গুনারাত্নে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর করেন। 
চুক্তি অনুসারে এআইবি পিএলসি লা-রিবা (সুদমুক্ত) ক্রেডিট, ডেবিট এবং প্রিপেইড কার্ডধারী এবং ব্যাংকের কর্মকর্তাগণ হোটেল রুম ভাড়ার ওপর ৬০% পর্যন্ত ডিসকাউন্ট পেয়ে থাকবেন।
অনুষ্ঠানে ব্যাংকের কার্ড ডিভিশনের প্রধান মোহাম্মাদ সাখাওয়াত উল্লাহ্, মোহাম্মাদ আরিফ হাসান ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার, কলাতলী এর সিনিয়র এ্যসিটেন্ট ম্যানেজার বেনি আমিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।  

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ও রামাদা বাই উইন্ডহাম কক্সবাজার এর মধ্যে চুক্তি স্বাক্ষর

B
BN DESK | 02 October 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার