Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

BN DESK
12 June 2024, 07:17 PM পড়তে ১ মিনিট
ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

ঝালকাঠির নলছিটিতে যুবককে কুপিয়ে হত্যায় ইউপি চেয়ারম্যানসহ চারজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও এক বছর করে কারাদন্ড দেওয়া হয়েছে।

বুধবার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। মামলায় চার্জশিটভুক্ত অপর দশ আসামীকে খালাস দেওয়া হয়। দন্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কবির হোসেন, তার ভাই দেলোয়ার হোসেন হাওলাদার, ভাগনে সাঈদুল ইসলাম ও ফারুক মল্লিক।

আদালতের পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল জানান, ২০১৯ সালের ২৩ মার্চ দুপুরে নাচনমহল ব্রিজের ঢালে সাইদুল ইসলাম তালুকদারকে কুপিয়ে হত্যা করেন আসামিরা। একই সময় সাইদুলের বোন আকলিমা বেগম ও ভাগনে রুম্মানকে কুপিয়ে আহত করে। পরে সাইদুলের বাবা আব্দুল আজিজ তালুকদার বাদী হয়ে ১৪ জনকে আসামি করে মামলা করেন। ২০২০ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মংচেংলা ১৪ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ১৮ জনের সাক্ষ্যগ্রহণ করে এ রায় ঘোষণা করেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

ঝালকাঠিতে সাবেক ইউপি চেয়ারম্যানসহ ৪ জনের যাবজ্জীবন

B
BN DESK | 12 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার